সোনারগাঁয়ে মিথ্যা সংবাদের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

এ সময় সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণ এর সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা জানান, পিরোজপুর ইউপির ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের মেসে থাকতো আবদুল হামিদ তুষার। কিন্তু স¤প্রতি সে স্থানীয় মাদক চক্রের সাথে জড়িয়ে পরেন। এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিন এর কাছে অভিযোগ করলে তুষারকে মেসের টাকা পরিশোধ করে চলে যেতে বলে এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মালিকের উপর চড়াও হয় ভাড়াটিয়া তুষার। এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মিথ্যা গল্প তৈরি করে মিথ্যা সংবাদ প্রচার করা হয় যে“ জামায়াতের কর্মসূচিতে অংশ না নেয়ায় দিন মজুরকে মারধর” অথচ বাড়ির মালিক জামায়াতে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।এটি তার মাদকের ব্যবসাকে আড়াল করার একটি ফন্দি। এই সংবাদে জামায়াতে ইসলামীর সুনাম শুধু ক্ষুন্নই হয় নাই। জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মাঝে ভুল ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। প্রকৃত ঘটনা জানানোর জন্যই জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের এ আয়োজন করেছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাড়ীর মালিক আল আমিন, শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলাম প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ