সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টিস্যু পেপার কারখানা আগুন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরীতে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় ভয়াবহ আগুন।

জানাযায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকয় মেঘনা গ্রুপের টিস্যু পেপার গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে। সোমবার (১৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে টিস্যুর গুদামে আগুন লাগে পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সেমবার সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঐ কারখানায় কর্তব্যরত কয়েকজন জানান, রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পড়তে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন এক ভবন থেকে আরেক ভবনে ছড়িয়ে পড়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন,বন্দর, কাঁচপুর ও নারায়ণগঞ্জ স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪ ঘণ্টা পর সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন।

তবে প্রাথমিক আগুনের কারণ, ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি ফায়ার সার্ভিস এক কর্মকর্তা জানান তদন্ত করে জানানো হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন