মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (নারায়ণগঞ্জ-৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা শুরু করেছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। ‘ঘোড়া’ প্রতীক নিয়ে তিনি এখন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বিশাল গণসংযোগ ও পথসভা করেন । এসময় তার সঙ্গে ছিলেন, হুমায়ুন কবির রফিক সাবেক কমিশনার তপন ও পনির । স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগকালে অধ্যাপক রেজাউল করিম মোগরাপাড়া বাস স্টেশন ও স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “সোনারগাঁয়ের মানুষ অতীতে আমার উন্নয়নমূলক কর্মকান্ড দেখেছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। এবারও আমি আপনাদের সেবা করার সুযোগ চাই।
মোগরাপাড়া বাজারের ব্যবসায়ীদের সাথে আলাপকালে অধ্যাপক করিম এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের প্রতিশ্রæতি দেন। তিনি বলেন, “নির্বাচিত হলে মোগরাপাড়া চৌরাস্তার যানজট দূর করা এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান অগ্রাধিকার। সাবেক এই প্রতিমন্ত্রীর প্রচারণাকে কেন্দ্র করে মোগরাপাড়া এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ‘ঘোড়া’ প্রতীকের সমর্থনে সমর্থকদের ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। ব্যক্তিগত জনপ্রিয়তা ও অভিজ্ঞতার শক্তিতে বলীয়ান হয়ে অধ্যাপক রেজাউল করিম এবার নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন কিনা, তা জানতে এখন অপেক্ষা নির্বাচনের দিন পর্যন্ত।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ