স্বরূপকাঠিতে ১৬ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বরূপকাঠিতে ১৬ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বরূপকাঠিতে ১৬ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের স্বরূপকাঠিতে ১৬ কেজি গাজাসহ মো: খাইরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বছরাকাঠি গ্রামের নিজ বসতঘর থেকে গাজাসহ তাকে গ্রেফতার করা হয়। খাইরুল ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে বছরাকাঠি এলাকার খাইরুলের বসতঘরে অভিযান চালিয়ে একটি প্লাষ্টিকের বস্তায় ১৬ কেজি গাজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নেছারাবাদ থানার এসআই পনির জানান, মাদক নিয়ন্ত্রন অধিদফতরের কর্মকর্তারা খাইরুল ইসলামকে ১৬ কেজি গাজাসহ থানায় হস্তান্তর করেছে। থানায় নিয়মিত মামলা রজু করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ