হবিগঞ্জে কলেজের পূর্তিতে আয়োজিত কনসার্টে ভাঙচুর বিশৃঙ্খলা আহত ৩০

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর প‚র্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে বিশৃঙ্খলা, হট্টগোল ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১ নভেম্বর) রাতে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে দুদল যুবকের মধ্যে বোতল ছোড়াছুড়িতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা হয়েছে।
জানা যায়, বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর প‚র্তি (রজতজয়ন্তি) উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করা হয়। আয়োজকরা দীর্ঘদিন পরিশ্রম করে জেলাবাসীকে ব্র্যান্ড লালন সংগীত পরিবেশন উপভোগ করার সুযোগ করে দেন। সন্ধ্যার পর থেকে জালাল স্টেডিয়ামে জমকালো আয়োজনে চলছিল কনসার্ট।
এতে লক্ষাধিক নারী-পুরুষ দর্শনার্থীর উপস্থিতি ঘটে। ফলে কানায় কানায় পরিপ‚র্ণ হয়ে উঠে স্টেডিয়াম। এতে কণ্ঠশিল্পী আশিক ও বাধন গান পরিবেশন করেন। পরে শুরু হয় লালন সংগীত। রাত ১০টায় লালনের সংগীত শিল্পী সুমি দুটি সংগীত পরিবেশন করেন। বৃষ্টি উপেক্ষা করে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন দর্শনার্থীরা। এ সময় গান পরিবেশনে দেরি হলে দর্শণানার্থীদের মধ্যে দেখা দেয় হট্টগোল। হঠাৎ একদল যুবক স্টেইজে বোতল ছুড়ে মারেন। এতে বিশৃঙ্খলা দেখা যায়। এ সময় দুইদল যুবকের মধ্যে চেয়ার ভাঙচুর ও বোতল ছোড়াছুড়ি হলে অন্তত ৩০ আহত হন। পরিস্থিতি অস্বাভাবিক হলে আয়োজকরা কনসার্ট বন্ধ করে দেন। আহতদের মধ্যে শিপন মিয়া, পারুল আক্তার, তানিম, আব্দুল কদ্দুছ, দ‚র্জয় গোপ, শান্ত দেব, মো. কামরুল হাসান, আকিব চৌধুরী, নুর আলম, সালমান, রাকিব, রাফি তালুকদার, কাউছার মিয়া ও মোজাহিদ মিয়া হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, কনসার্টে লক্ষাধিক দর্শকের উপস্থিতি ঘটলে হট্টগোল দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো সংঘর্ষ বা ক্ষয়-ক্ষতি হয়নি। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ