মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠিত “হাকিমপুর ফাউন্ডেশন” এর আত্ম প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আত্ম প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, হাকিমপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহিন ইসলাম, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সহিদুর রহমান পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী নবীবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হকসহ ফাউন্ডেশনের সকল সদস্যগন।
অনুষ্ঠানে বক্তারা হাকিমপুরের সার্বিক উন্নয়ন, বিশেষ করে তরুণদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি, স্বাস্থ্যসেবার বিস্তৃতি, স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে নতুন দিগন্ত উন্মোচনে এই ফাউন্ডেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মত প্রকাশ করেন।