২৫ নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে- মঞ্জু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক-
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন,জুলাই অভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভুমিকা রেখেছে তাদের নিয়ে নতুন জোটের সিদ্ধান্ত হয়েছে । সুতরাং ২৫ নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে। তিনি বলেন, পুরোনো রাজনীতি আর পুরোনো তর্ক বাদ দিয়ে ফেনীসহ সারাদেশের সমস্যা সমাধানে জোর দিতে হবে। তিনি বলেন,খারাপ লোককে নির্বাচিত করলে পরিণতি আরো খারাপ হবে। শেখ হাসিনা দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাপ্রত্যাহার করা যেতে পারে বলেও মন্তব্য করছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু । আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবেপ্রচারণা শুরু উপলক্ষে আজ সকালে ফেনী শহরের একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, আত্মসমর্পণ করুক তার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করুক। শেখ হাসিনা উপস্থিত থেকে আপিল করলে আন্তর্জাতিক আদালতে তার এই রায় নিয়ে কোনপ্রশ্ন থাকবে না। আন্তর্জাতিক আদালতের এ রায় সকলপ্রশ্নের ঊর্ধ্বে থাকবে। মজিবুর রহমান মঞ্জু বলেন, এমপি নির্বাচিত হলে নিজের ঘাটলা বা বাড়িতে শালিস দরবার করবেন না,প্রশাসনকে কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ এবং বাজার বা স্কুল কমিটির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। পাশাপাশি ডিসিসহ সকল সরকারি দপ্তরে সৎ ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ের চেষ্টা, সরকারি দপ্তরে কাজের জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি বরাদ্দের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দেয়ারপ্রতিশ্রæতি দেন তিনি। তিনি বলেন, পরিবর্তন এখনি শুরু করতে হবে, এবং ইতিবাচক রাজনীতি শুরু করারপ্রত্যয় জানিয়ে তাকে সমর্থন দিতে ফেনীবাসীরপ্রতি আহবান জানান তিনি।
ফেনী জেলা এবি পার্টির আহবায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল। উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য এডভোকেট সাইফুল্যা নোমান,জেলার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল,মামুন আনসারী,সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ শাহীন সুলতানী,প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা মনি, সমাজ কল্যান সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ দপ্তর সম্পাদ নাজরানা হাফিজ, নারী নেত্রী শাহানা শানু,হুরে জান্নাত, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম,সদস্য সচিব রেজওয়ানুল খাইর, নাফিজ ইমতিয়াজ শিমুল, ফেনী সদর উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইদ খান,যুগ্নসদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, সদস্য সাইদুল হক মিলন, যুব পার্টি আহবায়ক শফিউল্যাহ পারভেজ,সদস্য ইব্রাহিম সোহাগ প্রমুখ। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ