মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
পেশাগত উন্নয়নের স্বার্থে আট দফা দাবি দ্রæত বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন তারা। জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবিসহ বরগুনা ২৫০ শয্যা হাসপাতালের নার্সরা ৮ দফা দাবি জানিয়েছেন।এ পরিপ্রেক্ষিতে কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছেন তারা। রোববার সকালে হাসপাতাল চত্বরে পূর্ব নির্ধারিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন গান দেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বরগুনা জেলা শাখার সভাপতি মরিয়ম আক্তার খাতুন ও সাধারণ সম্পাদক জাকিয়া পারভিন। নার্সিং পেশার গৌরব, মর্যাদা ও পেশাগত উন্নয়নের স্বার্থে আট দফা দাবি দ্রত বাস্তবায়ন করার দাবি জানান তারা। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত পদক্ষেপ না পেলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।