অনিশ্চিত বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ

অনিশ্চিত বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ
অনিশ্চিত বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জি.এম.হিরু, দিনাজপুর প্রতিনিধি:

বড়পুকুরিয়া কয়লা খনির উপর ভিত্তি করেই গড়ে ওঠা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণেই ঝুঁকির মুখে পড়েছে কয়লা খনির ভবিষ্যৎ। তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে সাড়ে ৮ শত কোটি টাকা পাওনা, পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার অক্ষমতার কারণে কোন ইয়ার্ডে পড়ে থাকা সাড়ে ৪ লক্ষ মেট্রিক টন কয়লার স্তূপ ও উৎপাদন খরচের চেয়ে কম মূল্য পরিশোধ করায় চরম বিপাকে পড়েছে খনি কর্তৃপক্ষ। অনিশ্চিত হয়ে পড়েছে কয়লা খনির ভবিষ্যৎ।

জানা যায়, ২০০৫ সালে বড়পুকুরিয়া কয়লা খনি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পর ২০০৬ সালে তার পাশেই গড়ে ওঠে ১ ও ২ নং ইউনিটের ১২৫ করে মোট ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। তখন ৬৫ শতাংশ কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এবং ৩৫ শতাংশ কয়লা দেশীয় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করা হত। সরকারি প্রতিষ্ঠান বিপিডিবি (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)—এর কাছে বিক্রয় মূল্যের চেয়ে বাহিরে বিক্রয় মূল্য সব সময় বেশি থাকায় ২০০৯ সাল থেকে খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।

২০১৮ সালে তাপ বিদ্যুৎ কেন্দ্রে ২৭৫ মেগাওয়া ক্ষমতা সম্পন্ন ৩য় ইউনিট চালুর পর কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগা ওয়াট। ফলে সরকার বাহিরে বিক্রয় বন্ধ করে উৎপাদিত কয়লার শতভাগ তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের সিদ্ধান্ত নেয়।

সরকারি সিদ্ধান্তে উৎপাদনের শুরুতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ৮০ মার্কিন ডলার প্রতিটন কয়লার বিক্রয় মূল্য নির্ধারণ করা হলেও পরবর্তীতে পর্যায়নক্রমে ৭০, ৮৪, ১০৫, ১০০ ও সর্বশেষ ২০২২ সালের জানুয়ারি হতে ১৭৬ মার্কিন ডলারের দরে পরিশোধ করে আসছিল তাপ বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু ২০২৪ সালের ৪ নভেম্বর হতে খনির একমাত্র ক্রেতা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব ফারজানা মমতাজ কয়লা খনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিস পর্ষদ পরিচালক হিসাবে দায়িত্ব পাওয়ার পর ক্রেতাই হয়ে যায় বিক্রেতা, যা ব্যক্তি স্বার্থের পরিণত হয়। তারপর থেকেই কয়লার মূল্য নির্ধারণ ও পরিশোধে দেখা

দেয় আরোও বেশি জটিলতা। চলতি বছর ১১ জানুয়ারি কয়লার বকেয়া বিলে আরোপিত বিলম্ব মাশুল মওকুফ বিষয়ে বিদ্যুৎ সচিবের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হলেও সে সভায় কয়লার মূল্য আই সি আই (ইন্দোনেশিয়া কোল ইনডেক্স) রেট ১০৪ ডলার নির্ধারণ, বিলম্ব মাশুল মওকুফ ও ৯২২ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকা অবলোকন করে এবং ৩০০ কোটি টাকা ২৪ কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত নেয়। আর তখন থেকেই ১০৪ ডলার হিসাবে পরিশোধ করে আসছে পিডিবি। এভাবে চললে অচিরেই উত্তরাঞ্চলের একমাত্র লাভজনক শিল্প প্রতিষ্ঠানটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে এ লক্ষ্যে সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক কয়লার মূল্য নির্ধারণে প্রতিবেদন জমা দেয়ার জন্য গত ৭ এপ্রিল একটি ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এই প্রতিবেদনের কাজ চূড়ান্ত পর্যায়ে বলে জানা গেছে। খনি কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ ও উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে পেট্রোবাংলা এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২০ বছর যাবত শত প্রতিকূলতার মাঝেও নিরলস ভাবে ভূ—গর্ভ হতে কয়লা উত্তোলন করে আসছে খনি কর্তৃপক্ষ। এ কয়লা বিক্রয়ের আয় দিয়েই, বিদেশি ঠিকাদারদের বিল পরিশোধ, কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ, খনি পরিচালন, অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, সামাজিক দায়বদ্ধতা ও সরকারের রাজস্ব আদায়সহ সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে কিন্তু এভাবে চললে  অচিরেই লাভজনক খনিটি লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হাজার হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হবে। এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিবে। জ্বালানি সেক্টর ও উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হবে।

জানা যায়, ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রটির ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকেই পুরোপুরি বন্ধ হয়ে আছে, যা চালু হবার সম্ভাবনা নেই। ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেকাংশে কমে গেছে, ফলে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে মাঝে বন্ধ থাকে এবং ৩ নাম্বার ইউনিটটিও গত ফেব্রুয়ারি মাসে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৫ দিন বন্ধ ছিল। তাপ বিদ্যুৎ কেন্দ্র তাদের নির্ধারিত লক্ষ্য মাত্রায় বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হওয়ায় বছরে ১৫ লক্ষ টন এর চাহিদার বিপরীতে ৭/৮ লক্ষ টন কয়লা ব্যবহার করছে। ফলে কোল ইয়ার্ডে বিপজ্জনক উচ্চতায় প্রায় সাড়ে ৪ লক্ষ মেট্রিক টন কয়লার স্তূপ জমে আছে। যাতে ভিতরে ভিতরে সেলফ এক্সপ্রোরেশন ঘটার সম্ভাবনা রয়েছে, যা আগেই বাহির থেকে বুঝা সম্ভব নয়। তা হলে কয়লার প্রজনন ক্ষমতা ও ওজন অনেকাংশে কমে যাবে। সূত্রে জানা যায় আইএসআই ইনডেক্স অনুযায়ী আমদানীকৃত কয়লার ক্যালোরিফিক ভ্যালু

৪৫০০—৫০০০ কিলো ক্যালরি/কেজি, যার ময়েশ্চার ২৮—৩০ শতাংশ। অপরদিকে কয়লা খনির উৎপাদিত কয়লার ক্যালোরিফিক ভ্যালু ৬১৩৭ কিলো ক্যালরি/কেজি এবং ময়েশ্চার ৩.৩% শতাংশ অর্থাৎ বিদেশি কয়লার চেয়ে বড়পুকুরিয়ার কয়লার গুণগত মান অনেক বেশি। যার কারনে বছরে দেশীয় বাজারে এর চাহিদা প্রায় সাড়ে ৬ লক্ষ টন এবং বর্তমান খোলা বাজারে এ কয়লার মূল্য প্রায় ২০০—২৫০ মার্কিন ডলার।

নাম প্রকাশের ইচ্ছুক একজন কর্মকর্তা বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র আইএসআই রেট ১০৪ ডলারে বিদেশি কয়লা এনে বিদ্যুৎকেন্দ্র চালাতে পারলে খুবই ভালো। তাতে তারাও লাভবান হবে আমরাও স্থানীয় বাজারে ২০০-২৫০ মার্কিন ডলার রেটে বিক্রয় করে লাভবান হব। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যিনি কয়লার ক্রেতা তিনিই আজ বিক্রেতার দায়িত্ব রয়েছেন, যা অতীতে কখনোই হয়নি। তাছাড়া মাননীয় উপদেষ্টাও একজন সাবেক বিদ্যুৎ সচিব। তাই এটা আমাদের জন্য অনেক বড় হতাশার বিষয়।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ