অবশেষে সেই দুর্নীতিবাজ ডিজিএম রফিকের বদলি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহিন চৌধুরী :
অবশেষে ঢাকা পবিস-৪ এর সেই দুর্নীতিবাজ ডিজিএম রফিকুল ইসলামের বদলি হয়েছে। গতকাল বুধবার ঢাকা পবিস-৪এর এক নির্বহী আদেশে তাকে বদলি করা হয়। গতকাল তার বদলির খবর প্রকাশের পর থেকে সেবা প্রত্যাশীরা গ্রাম ইলেকট্রিশিয়ানদের মাঝে মিষ্টি বিতরণ করে উল্লাস করেন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ভুক্ত ভুগিদের মধ্যে একাধিক বেক্তি বলেন, রফিকের মত দুর্নীতি বাজের জায়গা কেরানীগঞ্জের মাটিতে জায়গা হবে না। আটি বাজার জোনাল অফিস থেকে হাসনাবাদ বদলি করলেই হবে না তার বিরুদ্ধে দুর্নীতির সঠিক তদন্ত না করলে আমরা কেরানীগঞ্জ বাসিরা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ রফিকুল ইসলাম ও ওয়ারিং ইন্সপেক্টর আতাউর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবো এবং তাদের পেছনে কারা আছে তা খুজে বের করে তাদেরকে কেরানীগঞ্জে থাকতে দিবনা।
উল্লেখ্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ রফিকুল ইসলাম ও ওয়ারিং ইন্সপেক্টর আতাউর রহমানের দুর্নীতির খবর আমাদের কণ্ঠে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরেই গতকাল বুধবার বদলি হয় রফিকের। তবে তদন্ত কমিটিকে কি কি নির্দেশনা দেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা পবিস-৪এর জিএম মোঃ খালেদুর রহমান বলেন, ডিজিএম রফিকের বিরুদ্ধে একাধিকবার খবর প্রকাশের পর গতকাল গতকাল তাকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে এবং আতাউর রহমানের বিষয় আমরা খতিয়ে দেখছি। কিন্তু আমাদের তদন্ত চলমান রয়েছে ,সঠিক তদন্তের মাধ্যমে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ