ঈশ্বরগঞ্জ পৌর আ.লীগ সভাপতি ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ময়মনসিংহ জেলা আওয়ামী লীগেরও সাবেক সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি ময়মনসিংহ শহরে ওপেন চলাফেরা করেন আবার অনেকে বলেন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরীর বাউন্ডারি রোডের স্কাইমুন বিল্ডিং থেকে কোতোয়ালি থানা এবং দুই পুলিশ ফাঁড়ির যৌথভাবে তাঁকে গ্রেফতার করে।
কোতোয়ালি থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে থানায় নতুন কোনো মামলা নেই। তবে পুরোনো মামলাগুলোতে সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টতা প্রমাণিত হলে সেখানে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হবে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ