এথিস্ট নোট” ওয়েবসাইটে লিখালিখিকে কেন্দ্র করে ধর্ম অবমাননার মামলা, দোষীদের দ্রুত গ্রেপ্তারে আন্দোলনের হুঁশিয়ারি 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

রাজবাড়ী সদর আমলী আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে “এথিস্ট নোট” ওয়েবসাইটের সম্পাদক এবং বিভিন্ন নাস্তিক লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (১৬ ফেব্রুয়ারি) রবিবার রফি আহমেদ ফিরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, “এথিস্ট নোট” নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে একদল নাস্তিক ব্লগার, লেখক ও অ্যাক্টিভিস্ট দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও কুৎসামূলক প্রচারণা চালিয়ে আসছেন।

মামলার শুনানিতে আমলী আদালতের বিচারক তামজিদ আহমেদ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাজবাড়ী সদর থানার ডিটেক্টিভ ব্রাঞ্চের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, মামলাটি নিয়ে গতকাল আদালতে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়। কিছু সূত্র বলছে, মামলার বাদী রফি আহমেদ ফিরোজ জাতীয়তাবাদী বা ইসলামিক রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকতে পারেন। মামলাটি ফৌজদারী দন্ডবিধির ২৯৫ এবং ২৯৫(ক) ধারার অধীনে দায়ের করা হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গৃহীত হয়। মামলাটি সি.আর-১৭৬/২০২৫ হিসেবে নথিভুক্ত বলে আদালত সূত্র জানায়।

মামলার আসামীদের মধ্যে ওয়েবসাইটের সম্পাদক রাসেল মিয়া, কমল চন্দ্র দাসসহ আরও ২৫ জন ব্যক্তি রয়েছেন। মামলায় অন্যান্য উল্লেখযোগ্যে রয়েছেন আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, লিপ্টন কুমার দেব,  মোর্শেদ আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন,  মোঃ সাব্বির হোসাইন, মোঃ আবির হোসাইন, মনিরা পারভীন, মোঃ ফাহাদ হোসাইন, মোঃ মিজানুর রাহমান, ফাহিন আলম, মোঃ আল আমিন কায়সার, মোঃ  আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, আবু বকর সিদ্দিক, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মোঃ মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম সহ অন্যান্য।

এ সময় আদালতে উপস্থিত একজন সাক্ষী গণমাধ্যমকে জানান, দ্রুততম সময়ের মধ্যে যদি এ সকল নাস্তিক  ব্লগার, লেখক ও এক্টিভিস্টদের গ্রেপ্তার না করা হয়, তবে সকল তৌহিদী জনতাকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা হবে।

এদিকে, এ বিষয়ে রাজবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ