কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া(পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদল নেতা ও মহিপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনসহ তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতরা মিলনের বাসা থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ও অন্যান্য মালামালসহ মোট আনুমানিক ২২ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। একই রাতে ডাকাতরা আবুল হোসেন খানের বাড়ি থেকে ছয় আনা স্বর্ণালংকার ও নগদ ৬ হাজার টাকা এবং মহিউদ্দিনের বাড়ি থেকে আট আনা স্বর্ণালংকার ও ২৫’শ টাকা নিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ