কলাপাড়ায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে একটি ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিরাজউদ্দিন খান আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুপড়ি ঘর তৈরি করে স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতেন তারা।
স্থানীয়রা জানান, ভোরে এলাকাবাসী ঘর থেকে কোনো শব্দ না পেয়ে দেখতে যান। এ সময় তারা ঘরের ভেতর সিরাজউদ্দিন ও তার স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ গভীরভাবে অনুসন্ধানে তদন্ত চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ