কাঁঠালিয়ায় সালিশ অমান্য করে জমি দখল ও গাছ বিক্রির অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাওন মিয়াজী:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পৈত্রিক জমি জোরপ‚র্বক দখল, গাছ কেটে বিক্রি এবং সালিশি অমান্য করে ঘর তোলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী সায়েদা বেগম, ফারুক হাওলাদার ও পারভীন বেগমের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে এই দখলের ঘটনা ঘটছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় স‚ত্রে জানা যায়, আমুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সায়েদা বেগম ও ফারুক হাওলাদারদের পৈত্রিক জমি নিয়ে স্থানীয় খোকন সিকদার ও মন্টু সিকদার গংদের সাথে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে যে, খোকন ও মন্টু সিকদার দেশীয় অস্ত্রের মুখে ওই জমির ম‚ল্যবান গাছপালা কেটে বিক্রি করে দিয়েছেন। সালিশি অমান্য করে ঘর নির্মানের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক ডাকা হয়। বর্তমানে বিষয়টি মীমাংসার জন্য সালিশি কার্যক্রম চলমান থাকলেও বিবাদী পক্ষ তা তোয়াক্কা করছে না। অভিযোগ উঠেছে, সালিশি চলাকালীন অবস্থাতেই খোকন ও মন্টু সিকদার গং জোরপ‚র্বক ওই বিরোধপ‚র্ণ জমিতে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী ফারুক হাওলাদার জানান, আমাদের পৈত্রিক সম্পত্তিতে তারা অন্যায়ভাবে প্রবেশ করে গাছ কেটে ফেলেছে। আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি, কিন্তু তারা কারো কথা না শুনেই গায়ের জোরে ঘর তুলছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে এবং এই অবৈধ দখলদারিত্ব বন্ধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ