কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

পিরোজপুরের কাউখালীতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। কাউখালী থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে কাউখালী থানার এসআই মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম ঝটিকা অভিযান করে উপজেলার চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ এইচ এম মনিরুজ্জামান খোকাকে (৫৯) নাশকতা মামলায় গ্রেফতার করে।

 

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান জানান, উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খোকার বিরুদ্ধে কাউখালী থানায় নাশকতার মামলা হয়েছে। মঙ্গলবার ৫ নভেম্বর আসামিকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

আরও পড়ুনঃ কাউখালীতে নাশকতা মামলায় কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ৭

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ