কুয়েতে বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদন্ড কার্যকর

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক:
হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতে দÐপ্রাপ্ত সাত আসামির মৃত্যুদÐ কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক প্যারডনের ভিত্তিতে একজন মৃত্যুদÐপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে।
আরব টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দÐপ্রাপ্তদের মৃত্যুদÐ কার্যকর করা হয়।
খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্থ হন। এছাড়া আরও দুই বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দÐিত হন।
আরব টাইমস জানায়, একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসাবে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার উত্তোলন করা হচ্ছিল, কিন্তু সময়মতো অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুদÐ কার্যকর করা হয়। কোন আসামির ব্যক্তিগত পরিচয় না দিলেও জাতীয়তা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদÐ কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পারিবারিক প্যারডন পাওয়া আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুদÐ কার্যকর হওয়ার আগে সমস্ত আইনানুগ আদালতের পর্যায়ক্রমিক রিভিউ ও আপিল প্রক্রিয়া শেষ হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ