কেরাণীগঞ্জে ছাত্রদল নেতাকে ফাঁসাতে থানায় মিথ্যা অবিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক-
কেরাণীগঞ্জ মডেল থানাধিন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কে মারতে এসে উল্টো তার বিরুদ্ধেই মার-ধর ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ দায়ের করা হয়েছে । এইমর্মে মিডিয়া কর্মীদের কাছে অভিযোগ করেছেন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মনির।
আওয়ামী লীগের চাঁদাবাজ সন্ত্রাসী পলাতক খোকন মেম্বারের অফিসের পিয়ন ও আওয়ামী লীগের থানার যুগ্ন সম্পাদক শফিকের আপন ভাই ভুয়া সাংবাদিক সাইফুলের সহযোগিতায় চাঁদাবাজ ,কুখ্যাত সন্ত্রাসী পিয়ন আজিজ ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন মনির (৩০), মোঃ রিহাদ (২২)সহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগের মাধ্যমে তাদেরকে হয়রানী করে আসছে বলে স্থানীয়রা জানায়। মূলত সন্ত্রাসী আজিজ স্থানীয় মেঘনা ফার্টিলাইজার নামক একটি সার কারখানায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছিল। তার চাঁদাবাজিতে বাধা প্রদান করে মনির। ফলে মনিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানির মাধ্যমে তাকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে গতকাল বিকেলে মনিরকে মার-ধরের জন্যই তার বাড়ির সামনে আসে চাাঁদাবাজ আজিজগংরা। ফলে আজিরের দায়েরকৃত গতকালের মারধরের ঘটনাটিকেও সাজানো বলে মনে করছেন স্থানীয়রা।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ