খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ময়মনসিংহে প্রার্থনা সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য ঃ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা, মহানগর ও কোতোয়ালি থানা শাখার যৌথ আয়োজনে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আত্মার শান্ িকামনায় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) প্রার্থনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও বহুত্ববাদী সমাজব্যবস্থার প্রতীক। তাঁর আদর্শ ও অবদান দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। প্রার্থনা সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ