খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কলাপাড়ায় বিএনপির দোয়া ও মিলাদ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের ৬নং ওয়ার্ডে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক কবিরুল মৃধা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ