শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা) :
গাইবান্ধা সদর উপজেলা দাড়িয়াপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার দিবাগত-রাত ছয়ানি মাঝিপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস বলেন,আসন্ন ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু। আমাদের প্রতিমা তৈরির কাজ চলমান আছে। আমার রাত ২.৩০ টা পর্যন্ত প্রতিমার কাজ করে ঘুমাতে গিয়েছিলাম। এমতাবস্থায় শনিবার দিবাগত রাতে কে বা কারা মন্দিরে ঢুকে দুর্গা, কার্তিক, গণেশ, ল²ী ও সরস্বতী- পাঁচটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করেছে।আমরা বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করিয়েছি।
গাইবান্ধা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ঘটনাটি দ্রæত তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।