গাইবান্ধায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পিকআপ উল্টে একজন নিহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকনঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজের সন্নিকটে ২৪ জুলাই রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭ জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেললে দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে ঘটনাস্থলেই হেলপার নিহত ও ড্রাইভার আহত হয়েছে।

গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত কেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গেলরাত ২৪ জুলাই রাত আনুমানিক ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের একদল দুবৃর্ত্ত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার পিকআপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে হেলপার সাকিবুল ইসলাম (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে  একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

তারা নওগাঁ পত্নীতলা এলাকার আমের ভাড়া লইয়া সারাইগাছি হইতে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছিল।

নিহত সাকিবুল ইসলাম বুক, মাথা, থুতনি, সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম প্রাপ্ত হইয়া ঘটনাস্থলেই মারা গেছে।

আহত চালকের ডাক চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিয়া ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশ কে সংবাদ দিলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ