শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ২ঘন্টা গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন বদিজ্জামান,শিমুল মেম্বার,নুরুল আমিন সহ অন্যরা।
প্রসঙ্গত গত ২৮ মার্চ তারিখে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় খুনের শিকার হয়েছিলেন গৃহবধু ববিতা, পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে পুলিশ ববিতার স্বামী হারুনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। অন্য আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে গাইবান্ধা পলাশবাড়ী সড়কে দুই ঘন্টা অবরোধ করে রাখেন, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশ এসে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ