চরফ্যাশনে জুলাই পুনর্জাগরণে বিএনপিসহ অন্যান্য দলের বিজয় মিছিল অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম দুলাল চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।।

জুলাই শহীদদের স্মরণে ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো দিনব্যাপী জুলাই পূনর্জাগরণ উপলক্ষে এক বিজয় ও বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুস্থান দিবস উপলক্ষে সকাল নয়টা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি,সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ প্রশাসন একযোগে ১২জন শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো দিনব্যাপী সভা সমাবেশ করেন।

ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের বিএনপির সাবেক ডাকসুর এজিএস সাবেক  এমপি আলহাজ্ব  নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে বিকেল সাড়ে ৩টা কয়েক হাজার নেতাকর্মী বিজয় ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে শহরে উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ার চত্তরে পথসভা প্রধান অতিথি বার বারের নির্বাচিত সংসদ সদস্য নাজিম আলম বলেন-ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। এখন মানুষ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে।

উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিযর সহ সভাপতি আমিরুল  ইসলাম মিন্টিজ, চরফ্যাশন  উপজেলার যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,সাবেক যুবদল সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,  সাবেক দপ্তর সম্পাদক মাওঃরফিক আছলামী ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ,বিএনপি নেতা প্রভাষক গোলাম আক্তার মইন, সাবেক  বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাজি রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলি মর্তুজা মালতিযা প্রমুখ। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীরা  ।

অপরদিকে সকাল ১০টায় কেন্দ্রীয় খাসমহল চত্তর থেকে ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা)আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরের উল্লেখযোগ সড়কে গণ মিছিল করে মসজিদ চত্তরে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। আছরবাদ ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের জামায়াতে ইসলামী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফা কামালের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে গণ ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভোলার চরফ্যাশনে বিজয় মিছিল শেষে বক্তৃতা করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ নাজিম উদ্দিন আলমসহ মঞ্চে অতিথিবৃন্দরা।।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ