স্পোর্টস ডেস্ক:
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ষষ্ঠ ম্যাচে এসে পুরো চার ওভার বোলিংয়ের সুযোগ পেলেন সাকিব। এ দিন ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ২৫ রান খরচায় ১ উইকেট শিকার করেন সাকিব।
তবুও ত্রিনবাগো নাইট রাইডার্সের আছে পাত্তাই পায়নি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তারা ১৪৬ রান সংগ্রহ করে বারবুডা ফ্যালকন্স।
ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি সাকিব। ১৪ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরে যান সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। অ্যান্টিগার শুরুটা ছিল বিপর্যস্ত। দলীয় রানের খাতা খোলার আগেই রাকিম কর্নওয়াল ও করিমা গোরকে হারায় দলটি। আরেক ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। এ ছাড়া মিডল অর্ডারে নেমে আন্দ্রেস গুস করেন ১৪ রান।
ইমাদ ওয়াসিম ও উসামা মিরের মাঝারি দুটি ইনিংসে অ্যান্টিগা কোনোমতে দেড়শ’র কাছাকাছি পৌঁছাতে পেরেছে। ইমাদ ২৫ বলে ৩৭ এবং উসামা ২৬ বলে ৩৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটিতেই জয়ের ভীত পায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন হেলস। চার নম্বরে নেমে নিকোলাস পুরান ১১ বলে ২৩ রান করেন। এতেই ৮ উইকেটের বড় জয় পায় ত্রিনবাগো।