চৌধুরী প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

 

ফেনীর ছাগলনাইয়া পাঠাননগর চৌধুরী বাড়ী এলাকার অনুষ্ঠিত হলো চৌধুরী প্রিমিয়াম লীগ (CPL-2025) ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চৌধুরী একাদশ ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে পাঁচ দলে অংশগ্রহন করে। খেলায় অংশ নেওয়া দল গুলো হলো চৌধুরী টাইগার্স(টিম ম্যানেজার এমদাদ চৌধুরী), চৌধুরী কোবরা(টিম ম্যানেজার আনোয়ার চৌধুরী),চৌধুরী কিং(টিম ম্যানেজার আহাদ চৌধুরী), চৌধুরী লায়ন (টিম ম্যানেজার শিমু চৌধুরী) ও চৌধুরী ফাইটার্স(টিম ম্যানেজার জাফর চৌধুরী)।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম চৌধুরী।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর, রিপন চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, মাই টিভি ফেনী জেলা প্রতিনিধি আমিন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী আমান, ফজলে এলাহী চৌধুরী সানী, লুৎফর রহমান চৌধুরী সুমন, নুরুল আজম চৌধুরী নোবেল, লিখন চৌধুরী, কাজিম চৌধুরী, শাহ এমরান চৌধুরী দুলাল, পেয়ার চৌধুরী, বাবলু চৌধুরী।

ফুটবল টুর্নামেন্টে চৌধুরী ফাইটার্স দল ২-০ গোলে চৌধুরী টাইগার্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়দের পরিবারবর্গ উপস্থিত থেকে টুর্নামেন্টটি প্রাণবন্ত করে তোলেন। চৌধুরী বাড়ীর তরুণদের উদ্যোগে আয়োজিত এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় খেলাধুলার প্রতি উৎসাহ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে। আয়োজকেরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ