নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ দেড় মাস কারাভোগের পর গতকাল বুধবার জামিনে কারামুক্ত হয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নের জনপ্রিয় নেতা ইমান উল্লাহ মাস্তান। মাস্তানের নিকট আত্মীয় মোহাম্মদ সেন্টু মিয়া দৈনিক আমাদের কণ্ঠকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার উচ্চ আদালত থেকে ইমান উল্লাহ মাস্তান জামিন পান। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তিনি কারা মুক্ত হয়ে শারিরীক অসুস্থাজনিত কারনে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
জানা যায়, গত ৪ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নি দুর্ঘটনা জনিত মামলায় পরেরদিন ৫এপ্রিল তাকে গ্রেফতার করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।
উল্লেখ্য,ইমান উল্লাহ মাস্তান আগানগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মরহুম হাজী তরিক উল্লাহ তরিকের ছোট ভাই। স্থানীয় রাজনীতিবিদ ও তরুন সমাজ সেবক। উল্লেখিত লাইটার কারখানার সাথে তার কোন সম্পৃক্ত না থাকলেও হয়ত কোন অদৃশ্য হাতের ইশারায় এ ঘটনায় তাকে আসামী করা হয়েছে বলে মনে করছেন তার ঘনিষ্ঠজনসহ আত্মীয়-স্বজনরা। ফলে মাস্তান গ্রেফতারের পর কোন ভাবেই বিষয়টি মেনে নিতে পারছিলেন না তারা। সুতরাং মাস্তানের জামিন মঞ্জুরের খবরে ফের স্বস্তির নিশ^াস ফিরে এসেছে তার আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক সহ-যোদ্ধাদের মাঝে। যে কারনে কারামুক্তির পর পরই ইমান উল্লাহ মাস্তানকে ফুলদিয়ে বরন করতে দেখা গেছে তাদেরকে। একই সাথে তারা তার আশু রোগমুক্তিও কামনা করছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, সংবাদ শিরোনাম