জাহিদুল হক আহবায়ক-মফিজুল সদস্য সচিব

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

** বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের **
** তালা উপজেলার আহ্বায়ক কমিটি গঠন **

আক্তারুল ইসলাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তু হারা দল সাতক্ষীরা জেলার তালা উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল ৩ মে রবিবার জাতীয়তাবাদী বাস্তহারা দলের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মোঃ সাইদুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলামের স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে মোঃ জাহিদুল হক লিটনকে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শহীদ হোসেন,যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ তহিদুর রহমান, হারুন অর রশিদ,মোছাঃ তহমিনা খাতুন,শাহীন সরদার, আব্দুল হালিম,সরোয়ার মোড়ল, অলীদ মোড়ল,মমিনুর রহমান ও সদস্য সচিব করা হয়েছে মোঃ মফিজুল গাজীকে।
এ সময় সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডঃ আব্দুল সাত্তার, সাতক্ষীরা কোর্টের জিপি অ্যাডঃ অসীম কুমার মন্ডল,এডিশনাল পিপি অ্যাডঃ আকবার আলী, অ্যাডঃ নুরুল ইসলাম ও অ্যাডঃ জুলফিকার আলী শেখ, সাতক্ষীরা জেলা বাস্তু হারা দলের আহবায়ক সাইদুর রহমান পলাশ ও যুগ্ন আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলামসহ তালা উপজেলার নবগঠিত বাস্তুহারা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ