ঝালকাঠিতে বিএনপি’র প্রবীণ কর্মী লাঞ্ছিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাওন মিয়াজী :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ ও ত্যাগী কর্মী ফারুক হাওলাদারকে প্রকাশ্য লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি আমুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির মোল্লা বলে জানা গেছে। দলীয় এক সিনিয়র কর্মীর ওপর এমন অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর তীব্র ক্ষোভ ও আবেগাপ্লুত কণ্ঠে ভুক্তভোগী প্রবীণ বিএনপি কর্মী ফারুক হাওলাদার তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও কষ্টের কথা তুলে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিএনপির জন্মের পর থেকেই আমরা এই দলের সাথে জড়িত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের রাজনীতি করার কারণে আমার নামে ৯টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। মামলার ভয়ে একপর্যায়ে আমাকে দেশ পর্যন্ত ছাড়তে হয়েছিল। আমার বংশের প্রতিটি লোক বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আজ সেই দলেরই একজন জুনিয়র কর্মী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতির কাছে আমাকে লাঞ্ছিত হতে হলো! এটা আমি কখনো ভাবিনি। আমি এই অন্যায়ের বিচার দলের নীতিনির্ধারক ও শীর্ষ নেতাদের কাছে ছেড়ে দিলাম।
স্থানীয় বিএনপি’র একাধিক নেতা জানান, ফারুক হাওলাদার দীর্ঘদিন ধরে আমুয়া ইউনিয়নে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং একজন ত্যাগী কর্মী হিসেবে সর্বজনশ্রদ্ধেয়। ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রদল সভাপতি সাব্বির মোল্লা প্রবীণ এই কর্মীর সাথে চরম ঔদ্ধত্যপ‚র্ণ আচরণ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার মতো প্রবীণ কর্মীর গায়ে হাত তোলা বা তাকে লাঞ্ছিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা দলের ত্যাগী মানুষদের সম্মান করতে জানে না, তারা সংগঠনের ভাবম‚র্তি ক্ষুন্ন করছে।
এই ঘটনার পর থেকে আমুয়া এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সাধারণ নেতাকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে দ্রæত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এদিকে উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, দলের দুঃসময়ের একজন ত্যাগী কর্মীর সাথে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দ্রæতই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ