ঝিনাইদহে এজাহারভুক্ত আসামি আকবর মৃধা গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ মহি উদ্দীন, (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি সমর্থিত যুবদলের দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৭০) নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকবর মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ফুলহরি ইউনিয়নে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকবর মৃধা মাধবপুর গ্রামের মৃত মোকদ্দাস আলী মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাধবপুর গ্রামে যুবদলের দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হয়ে মোহন শেখ নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনার পরদিন ২৬ এপ্রিল নিহতের ছেলে হারুনর রশিদ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আকবর মৃধা ওই মামলার এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি। শৈলকুপা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলহরি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আকবর মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ