টেকনাফে ২৪ রোহিঙ্গা উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনী অভিযান চালিয়ে মানবপাচারের শিকার ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স¤প্রতি সাগরপথে মানবপাচারকারী চক্রের সক্রিয়তা বেড়ে যাওয়ায় র‍্যাব মানবপাচারবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‍্যাবের দুটি টিম অধিনায়কের সার্বিক নির্দেশনা ও তত্ত¡াবধানে উত্তর শীলখালীর গহীন পাহাড়ে যৌথ অভিযান চালায়।

দীর্ঘ তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর র‍্যাব সদস্যরা মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।

র‍্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী দালাল চক্রের সদস্যরা কৌশলে পাহাড়ের গভীরে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, ৩-৪ দিন আগে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দালাল চক্র মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে আসে। পরে উত্তর শীলখালীর পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রাখে।

জিজ্ঞাসাবাদে পাচারচক্রের পাঁচ সদস্যের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় পাচারচক্রের সংশ্লিষ্ট সদস্যসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮/১০ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ