সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ):
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং বাসা ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে প্রাঙ্গণের ময়লা-আবর্জনা অপসারণ, পানি জমে থাকার স্থান পরিষ্কার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গণ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ