নিজস্ব প্রতিবেদন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম সজিব । গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়া ছাত্রনেতা রিয়াজুল ইসলাম সজিব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪ নং দাউদখালি ইউনিয়নের সন্তান। তিনি উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সন্তান মৃত মোঃ আবুল হোসেন এর ছেলে। ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় অপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথের একজন লড়াকু কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন,”দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব। ছাত্রদলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকব।
এদিকে, রিয়াজুল ইসলাম সজিব নতুন এই কমিটিতে স্থান পাওয়ায় তার নিজ এলাকায় ছাত্রনেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা প্রকাশ করেছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ