সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে তামাকের ক্ষতিকর প্রভাব নিরূপণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সেমিনার- অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পরিষদ শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, রেঞ্জ ডিআইজির প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সেমিনারে উপস্থাপনায় জানানো হয়, তামাক ও তামাকজাত দ্রব্য—যেমন জর্দা, গুল, বিড়ি ও সিগারেট—সবই মাদক হিসেবে বিবেচিত। এতে নিকোটিনসহ প্রায় সাত হাজার ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে, যা মানবদেহের শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে। তামাকের ধোঁয়ায় থাকা কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইডসহ বিভিন্ন বিষাক্ত উপাদান স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে পরোক্ষ ধ‚মপান গর্ভবতী নারী ও শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপ‚র্ণ।
আলোচনায় আরও জানানো হয়, তামাক চাষে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কৃষিজমির উর্বরতা নষ্ট করছে এবং জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এছাড়া সিগারেটের ফিল্টার পরিবেশের অন্যতম ক্ষতিকর বর্জ্য হিসেবে চিহ্নিত। বক্তারা বলেন, সমাজে প্রচলিত “ধ‚মপান স্মার্টনেসের প্রতীক”এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি বন্ধ এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, তামাকের সঙ্গে জড়িত উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের পুরো প্রক্রিয়াই ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। তিনি তামাক চাষের বিকল্প অর্থকরী ফসল উৎপাদনে প্রণোদনা দেওয়ার আহ্বান জানান এবং পরিবার থেকেই ধ‚মপানবিরোধী সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন। তিনি আরও বলেন, কিশোর-কিশোরীরা তামাকের প্রতি বেশি ঝুঁকিপ‚র্ণ হওয়ায় স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতাম‚লক কার্যক্রম জোরদার করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, বরং ব্যক্তি ও সমাজের সম্মিলিত সচেতনতাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর ভ‚মিকা রাখতে পারে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম