মোঃ – মহি উদ্দীন(ঝিনাইদহ):
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের উপর নিপীড়ন, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং হত্যার দ্রæত বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল করেছে সাংবাদিকগণ। রবিবার শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে এবং মুখে কালো কাপড় বেঁধে গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা সারাদেশে সাংবাদিকদের ওপর হয়রানি, মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতন বন্ধের আহব্বান জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সাংবাদিক এম আর রাসেল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাংবাদিক সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম, এস এম রবি, এছাড়াও সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। মানববন্ধন শেষে পোস্ট অফিস মোড় থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়।