মোঃ অমিত হাসানঃ
রাজধানীর দক্ষিনখানের প্রেম বাগান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনুমানিক ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মোঃ মিনহাজ।
আজ ২৯ অক্টোবর বুধবার আনুমানিক সকাল ১১.৩০ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, নিহত শিশু মিনহাজ প্রেমবাগান এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতো। সকাল বেলা দোকান থেকে রাস্তা পাড় হওয়ার সময় বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় মুহূর্তেই ঘটনাস্থলে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত হন শিশু মিনহাজ। পরবর্তীতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু মোঃ মিনহাজকে মৃত ঘোষনা করে।
এই ঘটনায় দক্ষিনখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, অভিযুক্ত অটোরিকশা চালক জাহিদুরকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে নিহত শিশু মিনহাজের পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দক্ষিনখান এলাকায় অটোরিকশা চলাচলের ক্ষেত্রে আরো শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।
এইদিকে, অটোরিকশার ধাক্কায় নিহত শিশু মিনহাজ হত্যার প্রতিবাদে দক্ষিনখান এলাকাবাসী প্রতিবাদ ও মানবন্ধন করেন। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তি প্রদান ও নিহত মিনহাজের পরিবারকে ক্ষতিপূরন প্রদানের দাবি জানানো হয়।