দিনাজপুরে তাপমাত্রা কমলেও গরমের দাপট অব্যাহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুরে শনিবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় কিছুটা কম হলেও গরমের তীব্রতা এখনো অব্যাহত রয়েছে।জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল (৩ এপ্রিল) এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা কমেছে।
এদিকে চলতি এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তাপমাত্রা সামান্য কমলেও গরমের অনুভূতি খুব একটা কমেনি। তবে আগামী সপ্তাহের শুরুতে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রা আরও কমাতে সহায়ক হবে।#

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ