দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতৃবৃন্দরা। সোমবার (২২ ডিসেম্বর) হাকিমপুর উপজেলা কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান আলী চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের কাছে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। আমরা বিশ্বাস করি এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান বলেন, এই আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি’র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন বলেন, নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিএনপি’র নেতৃবৃন্দরা দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ