আমাদের কন্ঠ ডেস্কঃ
দক্ষিণের জেলা পিরোজপুর বিএনপির ওয়ার্ড, ইউনিয়ন,পৌরসভা,উপজেলা সন্মেলন কার্যক্রম চলমান জেলা সন্মেলন তাং ১৯ জুলাই সম্ভবত তবে জেলা সন্মেলন তাং পরিবর্তন হতে পারে। সন্মেলনকে ঘিরে জেলা ব্যাপী এক উৎসব বিরাজমান।
আমাদের কন্ঠের বিশেষ প্রতিবেদক পিরোজপুর জেলা ঘুরে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের মতামত গ্রহন করে। এসময় তৃণমূল নেতা কর্মীরা জানায় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন পৌরসভায় উপজেলায় আন্দোলন সংগ্রামে এবং ত্যাগী নেতা কর্মীরা স্থান পেয়েছে। তবে ৫ আগস্টের পরে কিছু কিছু নতুন কর্মীরা দলে অন্তভূক্ত হয় এবং তারা বিভিন্ন পদ পদবী দাবি করে এ ক্ষেত্রে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু এরা ত্যাগীদের পিছনে নতুনদের থেকে কাজ করতে বলেন।

তৃনমূল নেতা কর্মীরা আরো জানান বিশেষ করে দীর্ঘ ১৬ বছর মাঠ পর্যায়ে নির্যাতিত, কারাবরনকারী নেতা কর্মীদের গাজী অহিদুজ্জামান লাভলু সব সময় পাশে ছিল এবং দলকে শক্তিশালী করেছেন তেমনি সন্মেলন ঘিরেও তিনি তৃনমূল ত্যগী নেতা কর্মীদের গুরুত্ব দিয়ে কাজ করেছেন। কোন অপশক্তির কাছে মথানত করেননি। এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত সন্মেলন হয়েছেদলের নিয়ম অনুযায়ী গনতান্ত্রিক ভাবে হয়েছে। তাই তিনি জেলার তৃনমুল নেতা কর্মীদের প্রসংশায় ভাসছেন।বিশেষ করে নেতা কর্মীদে বক্তব্য দলের দূরদিনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের জেল জুলুম তিনি সহ্য করেছেন এবং দলকে সঠিকভাবে পরিচালনা করে দলকে শক্তিশালী করছেন এবং দুর্দিনে নেতা কর্মীদের পাশে ছিলেন বিধায় নেতা কর্মিরা যেকোন প্রয়োজনে গাজী অহিদুজ্জামান লাভলুর পাশে থেকে কাজ করবেন।
গাজী অহিদুজ্জামান লাভলু আমাদের কন্ঠের প্রতিবেদকে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় দল আমরা জেলা কমিটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করি সেক্ষেত্রে আমরা সন্মেলনে ভোটের মাধ্যমে ত্যগীদে গুরুত্ব দিয়েছি এবং ফ্যাসিস্টের দোসর যাতে কোন সুযোগ না নিতে পারে সে বিষয়ে সর্তক আছি এবং নতুনদের ত্যাগীদের পিছনে থেকে রাজনীতি করার আহ্বান জানিয়েছি।