নরসিংদীর রায়পুরায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার-২

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মো: আকরাম হোসেন :

নরসিংদীর রায়পুরায় দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দ্ইু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার  দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো: আকাশ ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল। এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় দুই যুবক অস্ত্রসহ সিএনজিচালিত অটোরিকশা যোগে নরসিংদী থেকে রায়পুরার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আশারামপুর এলাকার সড়কে অবস্থান নেয় পুলিশ। এসময় সিএনজিচালিত অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দিলে দুইজন অটোরিকশাটি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ মো: আকাশ ও মো: রাসেলকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানান, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ