নাচোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফর্মেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় এ পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর মোহাঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর(কলেজ)’র সহকারী পরিচালক আলমাছ উদ্দিন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, ভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ