এমএকে.জিলানী(নাচোল)ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে পাঁচ হাজার প্রান্তিক কৃষকের মাঝে আউষ ধান, মুগ ডাউল, পাট ও তিলের বীজ এবং সম্পূরক রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, স¤প্রসার অফিসার রাইহানুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, আমিনুল ইসলাম ও জামায়াতের উপজেলা আমীর ইয়াকুব আলীসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৫-‘২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট, এয়ারফ্লো মেশিন ও উপশী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষককে ৫ কেজি করে আউস ধানবীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৩০জনের প্রত্যেককে ১ কেজি করে পাটবীজ, ১০ কেজি ডিএপি, ৫কেজি এমওপি, ৫০ জনের প্রত্যেককে ৫ কেজি করে মুগবীজ, ১০ কেজি করে ডিএপি, ৫ কেজি করে এমওপি সার এবং ৪০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে তিলবীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫কেজি করে এমওপি সার এবং মুগ, পাট ও তিল বীজ সংরক্ষনের জন্য ৭জন কৃষককে এয়ারফ্লো মেশিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য আউশ মৌসুমে কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামূল্যে প্রণোদনার বীজ-সারের সঠিক ব্যবহার নিশ্চিতের আহŸান জানান উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ