নাচোলে কৃষকদের মাঝে মাসকলাই ও সার বিতরণ 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি দপ্তরের তালিকাভূক্ত কৃষকদের মাঝে শীতকালীন রবি শস্য মাস কলাই’র বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রনোদনার মাসকলাই’র বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মিজানুর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ ও তালিকাভূক্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ