এমএকে.জিলানী(নাচোল)ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সুপেয় পানি সমস্যা সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান একটি আইপিএস, দু’টি ব্যাটারী ও একটি পানির ট্যাংকি হস্তান্তর করেছেন। বুধবার সকাল ১০টায় বিদ্যুতের লোডশেডিংজনিত সমস্যা নিরসন ও চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মু. মিজানুর রহমানের নিজস্ব অর্থায়নে ২০০ অ্যাম্পিয়ারের ২টি ব্যাটারি ও ২৩০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি প‚র্ণাঙ্গ আইপিএস সেট প্রদান করেছেন।
এছাড়াও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর আমীর মোঃ মনিরুল ইসলামের অর্থায়নে ১০০০ লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংকি প্রদান করা হয়। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নেন স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফারহানা নবী, জামায়াতের উপজেলা আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, জামায়াত মনোনীত রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, সংবাদ শিরোনাম