নান্দাইলে প্রবাসীর জমি দখলের অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্যঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচপাড়া গ্রামে প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে আপন স্বজনদের বিরুদ্ধেই। অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী ফাহমিদা আক্তার। তিনি দাবি করেন, তার স্বামী মোহাম্মদ ফরিদ সরকার দীর্ঘ ২১ বছর ধরে দুবাই প্রবাসে রয়েছেন। এই সুযোগে তার ছোট ভাই রুহল আমিন ও আল আমীনের স্ত্রী ময়না আক্তার তাদের পারিবারিক ভিটেমাটি ও জমি জবরদখল করে নিয়েছে।

ফাহমিদা আক্তার বলেন, “আমি দেশে থাকি, দীর্ঘদিন ধরে এই সম্পত্তি দেখাশোনা করছি। বর্তমানে বাচ্ছাদের পরাশুনার কারনে ময়মনসিংহ থাকি।এই সুযোগে হঠাৎ করেই তারা জোরপূর্বক দখল করে নেয় এবং এখন জমি বিক্রির চেষ্টা করছে। আমি একা একজন নারী হয়ে এভাবে প্রতিনিয়ত হুমকির মুখে আছি।”

তিনি জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি ২৭ জুলাই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগপত্রে তিনি জমি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসী স্বামীর সম্পত্তি রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়েছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ