মোঃ জুয়েল (নীলফামারী):
আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদ এর ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি। জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ছাদের হোসেন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ।