নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলার অন্যতম আসামি রমিম গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জেলা প্রতিনিধি বরিশাল :

বরগুনা-২ আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলার অন্যতম আসামি শওকত হাসান রমিম(৪২) গ্রেফতার হয়েছে। ৪ আগষ্ট সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বরিশাল স্টিমারঘাট এলাকায় চাঁদপুরগামী ‘পূবালী-১’ লঞ্চে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়,২০২২ সালের সেপ্টেম্বরে এক গণসংযোগকালে তার গাড়িবহরে হামলা চালায় তৎকালিন সরকার-সমর্থিত সংগঠনের একদল দুর্বৃত্ত। হামলায় একাধিক গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এতে আহত হন নেতাকর্মীসহ নূরুল ইসলাম মনি নিজেও।

স্থানীয়ভাবে মনে করা হয়, এই হামলা ছিল তার রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে একটি পরিকল্পিত পদক্ষেপ। এ ঘটনায় ১০৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। যার অন্যতম আসামি শওকত হাসান রমিম।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ