নৌবাহিনীর বিশেষ অভিয়ান বরগুনায় মাদক কারবারি আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) :

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্য়ক্রম প্রতিরোধে বরগুনার প্রতিটি উপজেলায় নিয়মিত অভিয়ান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় বরগুনার তালতলীতে নৌবাহিনীর বিশেষ অভিয়ানে ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনী সদস্যরা। আটককৃত মাদক কারবারির নাম সোহাগ ভূঁইয়া (২৮)। তিনি তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।নৌবাহিনী সূত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার তালতলীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে মাদকবিরোধী অভিয়ান পরিচালনা করা হয়।অভিয়ানে কড়াইবাড়িয়া বাজার হতে সোহাগ ভূঁইয়া নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে তার মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি চালিয়ে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃতকে তালতলী থানায় হস্তান্তর করা হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন,আটককৃত সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের এ অভিয়ানকে তারা স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিয়ান অব্যাহত রাখার দাবি জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ