পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের!

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ
খুলনার পাইকগাছায় দু’ভাইয়ের ঠেলা-ঠেলি ও ধাক্কা-ধাক্কিতে প্রান গেল বড় ভাই বীরেন্দ্র বৈরাগী(৭৫) এর।
জানাগেছে, জমির বিরোধে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপি’র নাবা গ্রামে অনাকাঙ্খিত এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় স‚ত্র জানান, পারিবারিক জমি নিয়ে নাবার মৃতঃ মাদার বৈরাগীর দু’ ছেলে বাড় ভাই বীরেন্দ্র নাথ বৈরাগী( ৭৫) ও ছোট ভাই কিরন বৈরাগী( ৬৫)এর পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
উত্তেজনা বশত তা দু’ভাইয়ের মধ্যে ঠেলা-ঠেলি’তে রূপ নেয়। এক পর্যায়ে ছোট ভাই কিরণ সজোরে’র ধাক্কা দিলে বড় ভাই বীরেন মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় কপিলমুনির ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম প্রাথমিক ভাবে জানান,,জমি নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
তিনি আরোও বলেন, লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হবে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে জানান, নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে, তারা ইজাহার দিলে থানায় মামলা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ