পীরগাছায় এনসিপি’ও বৃক্ষরোপন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর) :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পীরগাছা উপজেলা নবগঠিত কমিটির প্রতিনিধিরা পীরগাছা থানা পুলিশের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বৃক্ষরোপণ করেছেন। ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পীরগাছা শাখা এ কর্মসূচী পালন করেন। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পীরগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, বাবুল আখতার, এ বি এম মিজানুর রহমান, মাহাবুর রহমান (মিঠু) এবং জাতীয় যুবশক্তির সংগঠক ফারদিন এহসান মাহিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ সুরক্ষার জন্য গুরত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হলো বৃক্ষরোপণ করা। এর মাধ্যমে সবুজ পৃথিবী গড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তিনি বলেন,সম্প্রীতি ও মানবিক রাষ্ট্র বিনির্মানে এনসিপি’র এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। তাছাড়া আমরা প্রত্যেক নাগরিককে আহবান করবো আসুন সকলে মিলে বেশী বেশী বৃক্ষরোপণ করি।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও, বৃক্ষরোপণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এধারা অব্যাহত থাকা জরুরী।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ